ডোমেইনসমূহ
আমাদের ওয়ার্ডপ্রেস ট্রেডমার্কের সাথে সম্পর্কিত বিভিন্ন কারণে, আমরা চাই যে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে বা এর সাথে সম্পর্কিত কোনো সাইট শুরু করতে গেলে আপনি ডোমেইন নামে “WordPress” ব্যবহার না করেন। পরিবর্তে “wp” ব্যবহার করার চেষ্টা করুন, বা অন্য কোনো ভিন্নতা। আমরা আইনজীবী নই, কিন্তু বেশ প্রাজ্ঞ ব্যক্তিরা আমাদের বলে যে আমাদের ট্রেডমার্ক সংরক্ষণ করতে আমাদের এটি করতে হবে। এছাড়াও, অনেক ইউজার আমাদের বলেছেন যে তারা একে বিভ্রান্তিকর বলে মনে করেন।
আপনার যদি ইতোমধ্যেই “WordPress” লেখা কোনো ডোমেইন থাকে, তাহলে এটিকে “wp” সমতুল্য ডোমেইনে পুনর্নির্দেশ করা ঠিক হবে, যতক্ষণ না প্রধান ইউজারগণ দেখেন এবং আপনি প্রচার করেন তাতে “WordPress” লেখা না থাকে এবং দীর্ঘমেয়াদে আপনার পুরানোটিকে ফাউন্ডেশনে স্থানান্তর করার কথা বিবেচনা করা উচিৎ।
সাব-ডোমেইনে “WordPress” থাকা ঠিক আছে, যেমন wordpress.example.com, আমাদের উদ্বেগ শুধু টপ-লেভেল ডোমেইন নিয়ে।
We’ve told this to anyone who has ever asked us, we just wanted to make it public so more people could be aware of this policy.
আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে অন্য ডোমেইন দেখতে পান এবং সেগুলো WordPress.com, WordPress.net, WordPress.org, WordPress.tv, বা WordPressFoundation.org না হয়, তাহলে সেগুলো অনুমোদিত নয়। আপনি মালিকের সাথে যোগাযোগ করুন এবং এই পাতাটি উল্লেখ করুন। আমরা এটি প্রায়শই দেখতে পাই যে স্প্যামি সাইটগুলো তাদের মধ্যে ম্যালওয়্যার সহ প্লাগইন এবং থিম বিতরণ করে। এসব ত্রুটি চিহ্নিত করার মাধ্যমে আপনি এই প্রকল্পের সংহতি বা অখণ্ডতা রক্ষা করতে সাহায্য করছেন।