WordPress.org

সম্পর্কে

প্রয়োজনীয়তা

প্রয়োজনীয়তা

ওয়ার্ডপ্রেস চালানোর জন্য, এটি সুপারিশকৃত যে আপনার হোস্ট সমর্থন করে:

এটা সত্যিই। Apache বা Nginx-কেই ওয়ার্ডপ্রেস চালানোর জন্য সবচেয়ে শক্তিশালী এবং বৈশিষ্ট্যপূর্ণ সার্ভার হিসাবে সুপারিশ করা হয়, তবে যে কোনও সার্ভার যা PHP এবং MySQL সমর্থন করে তাও চলবে। অর্থাৎ, আপনার সাইট সেট-আপ করা এবং চালানোর সবচেয়ে সহজ অভিজ্ঞতার জন্য, হোস্টিং পাতার প্রতিটি হোস্ট কোনো সমস্যা ছাড়াই উপরের এবং আরো বহু কিছুকে সমর্থন করে।

বিস্তারিত PHP এক্সটেনশন সুপারিশের জন্য, হোস্টিং হ্যান্ডবুক দেখুন।

দ্রষ্টব্য: আপনি যদি এমন একটি লিগেসি এনভায়রনমেন্টে থাকেন যেখানে আপনার কেবল পুরানো PHP বা MySQL ভার্শন থাকে, তাহলে WordPress PHP 7.2.24+ এবং MySQL ৫.৫.৫+ এর সাথেও কাজ করে। তবে, এই ভার্শনগুলো তাদের অফিসিয়াল জীবনকালের শেষে পৌঁছেছে এবং আপনার সাইটকে সিকিউরিটি দুর্বলতার প্রতি উন্মুক্ত করতে পারে

আপনার হোস্টকে ওয়ার্ডপ্রেস চালাতে বলুন

If you’re unsure whether or not your host can already run WordPress, here’s a request you can copy and paste to send them!

I’m interested in running the open source WordPress <https://wordpress.org/> web software, and I was wondering if my account supported the following:

  • PHP 8.3 বা তদুর্দ্ধ
  • মারিয়াডিবি সংস্করণ 10.6 বা তার বেশি অথবা মাইএসকিউএল সংস্করণ 8.0 বা তার বেশি।
  • Nginx অথবা Apache-তে mod_rewrite মডিউল সহ
  • HTTPS support

ধন্যবাদ!

আবশ্যক নয়, তবে আরও ভালো নিরাপত্তার জন্য সুপারিশ করা হয়

হোস্টিং আরও নিরাপদ যখন ওয়ার্ডপ্রেসের মতো পিএইচপি অ্যাপ্লিকেশনগুলো সার্ভারের ডিফল্ট শেয়ার করা ইউজারনেমের পরিবর্তে আপনার অ্যাকাউন্টের ইউজারনেম ব্যবহার করে চালানো হয়। আপনার সম্ভাব্য হোস্টকে জিজ্ঞাসা করুন তারা আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি নিশ্চিত করতে কী পদক্ষেপ নেয়।